PDF ফাইলের সাইজ কমানোর নিয়ম
সর্বশেষ হালনাগাদ: পড়তে লাগবে প্রায় ২ মিনিট
অনলাইন আবেদনে প্রায়ই PDF-এর সর্বোচ্চ সাইজ বেঁধে দেওয়া থাকে — যেমন ২০০KB বা ১০০KB। স্ক্যান করা সার্টিফিকেট বা মোবাইলের ছবি থেকে বানানো PDF সাধারণত এর চেয়ে অনেক বড় হয়। এই গাইডে দেখানো হলো কীভাবে লেখা পড়ার মতো রেখে ফাইল ছোট করবেন।
PDF কম্প্রেসার ব্যবহার করুন →কম্প্রেসার কীভাবে কাজ করে
- PDF-এর ভেতরের ছবিগুলোর রেজোলিউশন ও কোয়ালিটি কমিয়েই মূলত সাইজ কমে; লেখা (টেক্সট) প্রায় একই থাকে।
- টুলটি Ghostscript নামের প্রতিষ্ঠিত PDF ইঞ্জিন আপনার ব্রাউজারেই চালায় — ফাইল কোনো সার্ভারে যায় না।
- আপনি লক্ষ্য সাইজ দিলে টুলটি ধাপে ধাপে বেশি কম্প্রেশন চেষ্টা করে, আর লক্ষ্যের সবচেয়ে কাছের ফলটি রাখে।
- PDF যদি আগেই ছোট ও অপ্টিমাইজড থাকে, কম্প্রেস করলে উল্টো বড় হতে পারে — তখন টুলটি নতুন ফাইল দেয় না এবং কারণ জানিয়ে দেয়।
কোন PDF কতটা ছোট হয়
স্ক্যান করা বা ছবি-ভিত্তিক PDF সবচেয়ে বেশি ছোট হয় (অনেক সময় ৯০%-এর বেশি)। Word থেকে বানানো শুধু-লেখার PDF আগেই ছোট থাকে, তাই কম কমে। ইনপুট সর্বোচ্চ ৫০MB।
সাইজ আরও কমানোর কৌশল
- অপ্রয়োজনীয় পেজ বাদ দিয়ে PDF বানান।
- ছবি থেকে PDF করলে আগে নিম্নমান কোয়ালিটি বেছে নিন, তারপর কম্প্রেস করুন।
- রঙিন দরকার না হলে সাদা-কালো স্ক্যান করুন।
ধাপে ধাপে
- PDF কম্প্রেসার খুলুন।
- আপনার PDF ফাইল দিন।
- ৫০০KB, ২০০KB বা ১০০KB বেছে নিন, অথবা Custom-এ নিজের সীমা লিখুন।
- PDF Compress করুন চাপুন, নতুন সাইজ দেখে ডাউনলোড করুন।
- জমা দেওয়ার আগে ফাইলটি খুলে লেখা পড়া যায় কিনা দেখে নিন।
সচরাচর জিজ্ঞাসা
পাসওয়ার্ড দেওয়া PDF কি কম্প্রেস হবে?
এনক্রিপ্ট করা PDF প্রথমে পাসওয়ার্ড খুলে সাধারণ PDF হিসেবে সেভ করতে হয়।
১০০KB-তে নামালে কি লেখা ঝাপসা হবে?
বেশি পেজ বা বড় ছবি থাকলে কিছুটা ঝাপসা হতে পারে। প্রয়োজনে পেজ সংখ্যা কমান বা আগে ছবিগুলো ছোট করুন।
মোবাইলে কি PDF কম্প্রেস হয়?
হ্যাঁ, তবে বড় ফাইলে কম্পিউটারের চেয়ে বেশি সময় লাগতে পারে।
পড়া হয়ে গেলে এখনই চেষ্টা করুন — সম্পূর্ণ ফ্রি, কোনো রেজিস্ট্রেশন নেই।
PDF কম্প্রেসার খুলুন →